মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলী নগর ইউনিয়নের চিতলী গ্রাম থেকে জাঙ্গালীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ মিয়া (৩৫) ও সফাত আলী সিনিয়র দাখিল মাদ্রাসার ছাত্র সুহেল আহমদ (২৩) কে জামায়াত সন্দেহে আটক করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুরঞ্জিত দাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জামায়াতের সঙ্গে জড়িত নন বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




