স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন উপ-পরিষদের ব্যবস্থাপনায় বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন মাঠে ১০ ফেব্রুয়ারী রাতে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ্উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার মেহেদুল করিম, ডিএফএ সভাপতি আব্দুল ওয়াদুদ অদু, ডিএসএ সেক্রেটারী মুকছেদুর রহমান হিমু সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের দু’টি খেলায় রনি ও সাথী জুটি সরাসরি ২-০ সেটে (২১-১৮, ২৫-২৩) মনি-আব্দুল জুটিকে এবং আতাউর ও সাথী জুটি ৩-১ সেটে (২১-১৯, ১৬-২১, ২১-১৭) প্রতিপক্ষ ইমরুল ও সাথী জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। এবারের টুর্নামেন্টে ২৮ টি দ্বৈত জুটি অংশগ্রহণ করছে।




