চুয়াডাঙ্গা প্রতিনিধি : কৃষিক্ষেত্রে নারীর অবদান ও ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে দিনব্যাপী চুয়াডাঙ্গায় আপি ওয়ালম্যার্ট ফাউন্ডেশন একটিভিটি স্টোকহোল্ডর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। জেলা কৃষি অফিসের উপ-পরিচালক হরিবুলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপি ওয়ালম্যার্ট ফাউন্ডেশনের চিপ অফ পার্টি গ্রাহাম হান্টার এবং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ইসরাত জাহান।

এ ওয়ার্কশপে জেলার ৪টি উপজেলা থেকে নারী কৃষক, আইপি কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় ১শ জন অংশ নেন।




