কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে লড়ির চাকায় পিষ্ট হয়ে লড়ি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে ওই দূর্ঘটনা ঘটে। নিহত লড়ি শ্রমিক কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত মোঃ আফাজ উদ্দিনের পুত্র।
জানা যায়, বুধবার দুপুরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের দড়িপাড়া রেল ক্রসিং-এর পশ্চিম পার্শ্বে ইট বোঝাই একটি লড়ি কালীগঞ্জ থেকে গাজীপুর সদরে যাওয়ার পথে চালক বেপরোয়াভাবে লড়ি চালানোর কারণে লড়ির হেলপার পলাশ মিয়া (২৫) লড়ি থেকে পরে ঘটনাস্থলেই লড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়।




