ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আ’লীগ কর্মীসভা ভন্ডুল করে দিয়েছে বিএনপি-জামায়াত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৭:৩৩ অপরাহ্ণ
চারঘাটে আ’লীগ কর্মীসভা ভন্ডুল করে দিয়েছে বিএনপি-জামায়াত

চারঘাট, (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট উপজেলার শলুয়া ডিগ্রী কলেজে এমপি শাহরিয়ার আলমের কর্মী সমাবেশ বিএনপি ও জামায়াত ভন্ডুল করে দিয়েছে।  বুধবার সকাল ১০টার সময় আ’লীগ নেতাকর্মীরা সভা অনুষ্ঠানের প্রস্তুতির সময় বিরোধীদলীয় নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। উপস্থিত আ’লীগ নেতাকর্মীরা স্থান ছেড়ে পালিয়ে যায়। জীবন বিপন্ন হবার আশংকায় তারা তাদের ৭টি মটরসাইকেল ঘটনা স্থলেই ফেলে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ৭টি মটরসাইকেল ভাংচুর করে। বিষয়টি চারঘাট মডেল থানা অবগত হলে থানা ইনচার্জ গোলাম মোর্তূজাসহ অন্যান্য পুলিশ সদস্য মিলে পরিবেশ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। তবে পুলিশ ঘটনা স্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি। তদুপরি বিভিন্ন বাধা উপেক্ষা করে শাহরিয়ার আলম পুনরায় বিকেল ৩ টায় কর্মী সমাবেশ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। কিন্তু সমাবেশ শেষ হবার পরপর বিরোধী দলীয়রা পেছন থেকে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরন ঘটায়। এ সময় দুই গ্র“পের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাটি স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণে আনার অপারগতায়  এক পর্যায়ে রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপারের সহযোগিতায় এক্সটা ফোর্স মোতায়েন করা হয়। ঘটনাটি নিয়ন্ত্রণ করতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। অন্যদিকে সারদা বাজারে একটি মটরসাইকেল ভাংচুর এবং হলিদাগাছী রেলগেটে ১টি এ্যাম্বুলেন্সের চাকার হাওয়া ছেড়ে দিয়ে অবরোধ পালনে ভূমিকা রাখে দুর্বৃত্তরা। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!