শ্যামলবাংলা ডেস্ক : ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর নাম ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন কংগ্রেস। অল ইন্ডিয়া কংগ্রেসের কমিটি (এআইসিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র।
জিনিউজের খবরে প্রকাশ ভারতের চারটি রাজ্যের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার কার্যকরী কমিটি বৈঠকে আগামী বছর লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই সর্ব সম্মতভাবে রাহুল গান্ধীকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষানার সিদ্ধান্ত নেয়া হয। সূত্র জানায়, আগামী ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে রাহুলের নাম।




