শ্যামলবাংলা স্পোর্টস : প্রকাশ হলো জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেনের ওয়েবসাইট। ১৮ ডিসেম্বর বুধবার নাসির নিজে তার ওয়েবসাইটটি উদ্বোধন করেন। জাতীয় দলের অন্যতম সেরা এই খেলোয়াড় ক্রিকেটের মতো প্রযুক্তিতেও যে এগিয়ে, তার প্রমাণ রাখলেন ওয়েব সাইটটি প্রকাশের মাধ্যমে।
নাসিরের ওয়েব সাইটটির ঠিকানা হচ্ছে : www.nasir-hossain.com ভিজিট করতে ক্লিক করুন।
সাইটটিতে ৫ টি মূল মেন্যু আইটেম রয়েছে। Biography মেন্যুতে রয়েছে উইকিপিডিয়া থেক সংগৃহিত নাসিরের সংক্ষিপ্ত জীবনী। যা নিয়মিত আপডেট করা হবে। Cricket মেন্যুতে রয়েছে নাসিরের আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান। Photos মেন্যুতে আছে নাসিরের খেলার মুহুর্তের ছবি। Videos মেন্যুতে আছে খেলার বিশেষ মহুর্তগুলোর ভিডিওচিত্র। সর্বশেষে রয়েছে Ask Me মেন্যু। এটি থেকে নাসিরকে সরাসরি মেসেজ পাঠানো যাবে।
ওয়েব সাইটটির মূল পাতায় শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে নাসির বলেছেন, আমার ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, এটির মাধ্যমে আমরা পরস্পরের আরও কাছাকাছি আসতে পারব। আপনাদের সমর্থন পেয়ে আমি খুবই খুশি।




