ads

শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেই মা পাগল মেহেদীর পাশে জায়েদ খান

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

‘মাকে বাঁচানোর জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। দয়া করে কেউ উপহাস করবেন না। আমার মাকে বাঁচাতেই হবে’-এমনই আকুতি জানিয়ে সম্প্রতি মেহেদী নামে এক তরুণ মায়ের চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করতে রাস্তায় নামেন। রাজধানীর দেয়ালে দেয়ালে লাগান লিফলেট। সেখানে জুড়ে দেন নিজের মোবাইল নাম্বারও। আর ওই ঘটনা নিয়ে রিপোর্ট হলে তা অনেকেরই চোখে পড়ে। অনেকেই বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ২২ অক্টোবর শনিবার দুপুরে পুরো ঘটনা জেনেমায়ের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদীর পাশে এবার দাঁড়ালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেই মা-ছেলের সঙ্গে দেখাও করেছেন এ নায়ক। দিয়েছেন সাহায্য করার আশ্বাস।

গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘মেহেদী তার মায়ের চিকিৎসার জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে আর আমার মা নেই শুনে- মেহেদীর মা বললেন, তুমি আমার সন্তান। আশা করছি মেহেদীর মায়ের চিকিৎসায় কোনও সমস্যা হবে না।’

Shamol Bangla Ads

টিভি প্রতিবেদক রাশেদ আনিসকে ধন্যবাদ জানিয়ে জায়েদ বলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখের পানি ঝরেছে। মা হারানোর কষ্ট আমি বুঝি। ধন্যবাদ রাশেদ, এমন মানবিক প্রতিবেদন তুলে ধরার জন্য।’

উল্লেখ্য, মায়ের জীবন বাঁচাতে ঢাকার মহাখালী, তেজগাঁও ও গাজীপুর চৌরাস্তার অলিতে গলিতে নিজের কিডনি বিক্রির পোস্টার লাগানো তরুণ মেহেদী হাসানের বাড়ি শেরপুরে। জানা গেছে, ২০১৭ সালে মেহেদীর বাবা তার মাকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার শুরু করেন। মেহেদীর মা গার্মেন্টেসে কাজ করে সংসার চালালেও এখন সে ভার পড়েছে ছেলের ওপর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!