ads

রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল: সিইসি

খবর টি পড়েছেন : ৭৩৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৮ অক্টোবর শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন। তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

Shamol Bangla Ads

সিইসি শুক্রবার সকালে বরিশালে পৌঁছান। তবে সেদিন তার কোনও কর্মসূচি ছিল না। শনিবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে একাধিক বৈঠক করেন। সকালে নগরের কাশীপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এসব সভা শেষে সন্ধ্যার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, দায়িত্বগ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের এ বার্তা দিয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করণীয় তারা সবকিছু করবেন।

Shamol Bangla Ads

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারও বলেছে যে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই। কোনও গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনও প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো। তিনি আরও বলেন, এর আগে যে ২/৩টি নির্বাচন হয়েছে, তেমন কোনও নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনও দল কিংবা গোষ্ঠীর কোনও চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন’।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণ পরবর্তী সংবাদ সাগরের লঘুচাপ নিম্নচাপে রূপ নেবে : আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads