মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্টপাড়ায় এক ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ মোটর সাইকেল মালিকের নিকট থেকে প্রায় ৯ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ভ্রাম্যমান আদালত বসায়। ওই সময় বৈধ কাগজপত্র না থাকায় ৯ জন মোটর সাইকেল মালিকের নিকট থেকে প্রায় ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন মেহেরপুর সদর থানার এস আই কামালসহ পুলিশের একটি দল।




