শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জরুরী ভিত্তিতে আলোচনার কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি ওই কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জরুরী ভিত্তিতে আলোচনা হওয়া দরকার।
তিনি জানান, বাংলাদেশে সামপ্রতিক যে সহিংসতা চলছে তা অগ্রহণযোগ্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে।




