ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার দেশে গৃহযুদ্ধের বিষবাষ্প ছড়াচ্ছে : নজরুল ইসলাম খান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৮:২৬ অপরাহ্ণ

nazrul-islam-khanশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার গণতন্ত্র ও সংবিধান রক্ষার মোড়কে একটি স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা প্রচলনের চিরস্থায়ী পথ সুগম করার স্বপ্নে দেশে গৃহযুদ্ধের বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে।  তিনি ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের ১ম দিনে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে-বিদেশে কোন মহলেই তার স্বীকৃত হবে ন্ া
তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শাসকদলীয় ক্যাডাররা বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে হামলা শুরু করেছে। যৌথ বাহিনী নামিয়ে সরকার হিট লিস্ট তৈরি করে বিরোধী নেতা-কর্মীদের খুন ও গুম করা শুরু করেছে। গত কয়েক দিনে আমাদের ২৫ জনের মত নেতা-কর্মী নিহত হয়েছেন।
তিনি বলেন, সরকার স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা প্রচলনের চিরস্থায়ী পথ সুগম করতে দেশে যে গৃহযুদ্ধের বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে-তা এক ভয়াবাহ অশনি সংকেত। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরও যৌথবাহিনী দিয়ে জেলায় জেলায় ১৮ দলীয় জোটের নেতাদের হত্যা-গুম করার দায় থেকে নির্বাচন কমিশন রেহাই পেতে পারে না। নির্বাচন কমিশনকে ভবিষ্যতে অবশ্যই ওইসব ঘটনার জন্য জবাবদিহি করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!