ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত : আহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৮:২৯ অপরাহ্ণ

Road_Accident-254সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহাদ আলী নামের এক কিশোরের মৃত্যু ও চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা গেছে, সোমবার সকাল ৯ টায় মটরসাইকেলযোগে সাপাহার গোডাউনপাড়া যাবার পথে সদরের উল্লাস সিনামা হলের সামনে অপর প্রান্ত থেকে আসা বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা মটরসাইকেল চালক হাপানিয়া কৃষ্ণসদা গ্রামের ইলিয়াস আলীর পুত্র আব্দুল কাউম, মটরসাইকেলে থাকা হাপানিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র মাহমুদুল হাসান ও গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র আঃ আহাদ আলীকে রক্তাক্ত অবস্থায় সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেলা ১১টায় রাজশাহী যাবার পথে মহাদেবপুর শহরে আহত আহাদ আলীর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর আহত ২ জন রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত মাহমুদুলের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল ও বাসটি কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!