ads

সোমবার , ১০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : মেলান্দহে নূরুল সাংবাদিক : বকশীগঞ্জে পাখি বিজয়ী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ

jamalpur pic 1, 08-03-14.psd bakshiganj  picজামালপুর প্রতিনিধি : জামালপুরে স্থগিত ২উপজেলা নির্বাচনে ৩কেন্দ্রে মেলান্দহে জামালপুর প্রেসক্লাবের সভাপতি-ইনকিলাবের সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী (বিএনপি’র বিদ্রোহী) এবং বকশীগঞ্জে আ’লীগের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০মার্চ স্থগিত ৩কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মেলান্দহ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নূরুল আলম সিদ্দিকী ৩৫হাজার ৪শ’ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আ’লীগের নিকটতম প্রতিদ্বন্ধি ডা: ইউনুছ (মাইক) ৩১হাজার ৫শ’ ৮৭ ভোট।
১০মার্চ স্থগিত ২কেন্দ্র মেলান্দহ সরকারি বালিকা বিদ্যালয় ও ভাবকী হাই স্কুলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থগিত ২কেন্দ্রে নূরুল আলম সিদ্দিকী ১হাজার ৩শ’ ৮২ ভোট এবং ডা: ইউনুছ পেয়েছেন ১হাজার ৩শ’ ২৫ ভোট ।
গত ২৭ফেব্র“য়ারী ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই কেন্দ্র দখলসহ হট্রগোলের কারণে উপরোক্ত কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। একই দিন চেয়ারম্যান পদে আ’লীগের আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামসুন্নাহারকে বিজয়ী ঘোষণা করা হয়।
অপর দিকে একই দিন বকশীগঞ্জে স্থগিত ১কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটে ভাইস চেয়ারম্যান মহিলা পদে তাহমিনা মমতাজ পাখি (কলস) ১ হাজার ৭শ’ ৩৩ পেয়েছেন ভোট । নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী রহিমা বেগম (প্রজাপতি) ৭৪ পেয়েছেন ভোট । মোট ভোটার ২ হাজার ২৮৫।
নিবার্চন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ৫১টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তাহমিনা মমতাজ পাখি (কলস) প্রতীকে ৪২ হাজার ৪৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা বেগম (প্রজাপতি) প্রতীকে ৪০ হাজার ৯৯৯ পেয়েছেন ভোট ।

২৭ ফেব্রুয়ারি দ্বিতীয়দফা নির্বাচনকালে ব্যালট পেপার ছিনতাই হট্রগোলের ঘটনায় উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভাগ্য নির্ধারিত হলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা ঝুলে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!