ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : সৈয়দপুরের শতবর্ষী বই বিক্রেতা সিদ্দিক অর্থ সহায়তা পেলেন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৬, ২০১৩ ৩:২৫ অপরাহ্ণ

Bookএম. এ করিম মিষ্টার, নীলফামারী : ‘মাথা গোঁজার ঠাঁই চায় শতবর্ষী বই বিক্রেতা’- এই শিরোনামে একটি সংবাদ দৈনিক ইত্তেফাক ও অনলাইন নিউজ পোর্টাল ‘শ্যামলবাংলা২৪ডটকম’ এ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অনেকেই অর্থ সহায়তা দিয়ে সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন। নীলফামারীর সৈয়দপুরের জনৈক ব্যবসায়ী ৫ হাজার টাকা ও গোপালগঞ্জের জনৈক ব্যক্তি ২ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক খুলনার সাবেক যুগ্ম পরিচালক মোসাদ্দেক আলী বিশ্বাস এই প্রতিনিধির কাছে ৫ হাজার টাকা অর্থ সহায়তা পাঠান। ১৫ ডিসেম্বর রবিবার রাতে ওই অর্থ শতবর্ষী বই বিক্রেতা সিদ্দিকের হাতে তুলে দেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এসময় দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা মো. আমিরুজ্জামান, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম. ওমর ফরুক, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!