টিভি অনুষ্ঠানে উপস্থাপনার প্রস্তাব এর আগেও বিভিন্ন সময় পেয়েছিলেন। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি অভিনেত্রী সোহানা সাবা। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেছেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। ৪৫৭এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তার নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। গত থেকে এটির সম্প্রচার শুরু হয়েছে।

জানা যায়, প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। সাবা বলেন, ‘এ অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা আমার দীর্ঘদিনের পরিচিত। তাদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’




