ads

শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৯, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, করোনাকালে আমাদের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে- এ বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞরা ও শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত শিক্ষকরা তাদের সকলের সমন্বয়ে আমরা একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রনয়ণ করেছি। এখন থেকে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এই শিখন ঘাটতি হয়েছে তাদের এই ঘাটতি কিভাবে পূরণ করা যাবে, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা এসাইনমেন্টের মাধ্যমে দেব এ বিষয়ে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।

Shamol Bangla Ads

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। এসময় জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!