গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির ও লাইটহাউস ল্যাব. স্কুল এন্ড কলেজ গোপালপুর শাখার অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদারকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে গোপালপুর থানা পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে গোপালপুর পৌরশহরের কাঁচা বাজার এলাকা থেকে গোপালপুর থানার এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল তাকে আটক করে। চলতি বছরের ২৮অক্টোবর পৌরশহরের উত্তর গোপালপুর মৃধাবাড়ি এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলা নং-১৯। গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তার পারিবারের সদস্যরা অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার পর ছাত্রের বাসায় যাওয়ার পথে গোপালপুর কাঁচাবাজার এলাকায় গেলে কিছু আওয়ামীলীগ সমর্থক তাঁকে মোটর সাইকেলসহ আটকায় এবং মারধর করে পুলিশে সোপর্দ করে।




