শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রধান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুম মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিসেস হাবিবা শারমিন। এসময় উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, নারী নেত্রী মিসেস মিনুআরা মাহমুদ, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম বেপারী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, সমাজ সেবক ডা. মুক্তার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।




