ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে জামায়াত-বিএনপি’র সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৭:০৮ অপরাহ্ণ

jAMATভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলের ডাকা ৭২ঘন্টা অবরোধ থাকলেও জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল­ার মৃত্যুদন্ড পরোয়ানা জারীর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে ভোলাহাট জামায়াত-শিবির। অপর দিকে বিএনপি’র কেন্দ্রী ছাত্রদল নেতার গ্রেফতারের দাবীতে ছাত্রদল ও বিএনপিস অংগ সংগঠন হরতাল পালন করে। বেলা ১১টার সময় জামায়াত-শিবিরের একটি বিক্ষোভ মিছিল তাদের মেডিকেল মোড়স্থ কার্যালয় থেকে বের হয়ে চৌ-রাস্তার চারেদিক ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌ-রাস্তায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তৌহিদল রহমানের সভাপতিত্বে  পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা নায়েবে আমির শাহজাহান আলী মাষ্টার, বিএনপি উপজেলা শাখার সহসভাপতি সহকারী অধ্যপক আমিনুল হক, উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. আব্দুর রউফ, কর্মপরিষদ সদস্য মাও. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত শিবির সভাপতি সোহেল রানা ও ভোলাহাট সদর ইউপি সেক্রেটারী মাও. মফিজুদ্দিন প্রমূখ। অপরদিকে বিএনপি ও জামায়াত উপজেলা শাখা ও তার অঙ্গসংগঠন বিভিন্ন জায়গাতে পিকেটিং করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আলীমোড় নামকস্থানে রাস্তার উপর গাছ কেটে ফেলে রাখায় প্রতিবন্ধকতার সৃষ্টি হলে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত ও নির্বাহী ম্যাজিষ্ট্যেট এবিএম মুসা সঙ্গীয় পুলিশ নিয়ে গিয়ে পড়ে থাকা গাছ সরিয়ে ফেলেন। এ ছাড়া দূরপাল­াসহ স্থানীয় কোন প্রকার গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। অফিস চলেছে যথারীতি দোকান-পাট ছিলো বন্ধ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!