ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আনোয়ার উপজেলার পানিহাতা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্ক্রোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

ওইসময় ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্ক্রোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক আনোয়ার দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে র‌্যাবের তরফ থেকে নালিতাবাড়ী থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads