ads

বুধবার , ১৮ মে ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব মাদ্রাসায় নামফলক ঝোলানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

নাম-ঠিকানা সংবলিত কোনো সাইনবোর্ড (নামফলক) না থাকায় দেশের অধিকাংশ মাদ্রাসার অবস্থান জানা কঠিন হয়ে পড়ে। সঠিক অবস্থান না জানার কারণে অনেক সময় যারা পরিদর্শনে যান তাঁদেরও নানা জটিলতায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে এসব মাদ্রাসায় নাম-ঠিকানাসহ সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

Shamol Bangla Ads

১৭ মে মঙ্গলবার মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নামফলক না থাকায় মাদ্রাসাগুলো পরিদর্শন অথবা দাপ্তরিক প্রয়োজনে সঠিক অবস্থান নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের দিক-নির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদ্রাসায় তা দেখা যায় না। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।

Shamol Bangla Ads

এ কারণে দেশের সব কামিল/ফাজিল/আলিম/দাখিল/ইবতেদায়ি মাদ্রাসার মূল ভবন ও প্রবেশপথে নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড ঝোলাতে বলা হয়েছে। একই সঙ্গে বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিক-নির্দেশক চিহ্নসহ মাদ্রাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!