এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক এম.পি মরহুম জালাল উদ্দীন তালুকদার এর পুত্র শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল নেতাকর্মীদের সাথে নিয়ে গত ‘কদিন যাবৎ সাধরণ ভোটারদের সাথে বিরামহীন গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত পায়ে হেটে উপজেলার ৭টি ইউনিয়ন সহ পৌরসভায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল তার নির্বাচনী বিজয় নিশ্চিতের চেষ্টা করে আসছেন। স্বতন্ত্র প্রার্থী রয়েল এর গনসংযোগ এ আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীরা স্বতঃস্ফুর্ত অংশ নেয়ায় এই আসনে নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল শনিবার বহু নেতাকর্মী সাথে নিয়ে তিনি পৌরসভা সদরে এবং বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেছেন।
জানাগেছে,এই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল গতকাল শনিবার পৌরশহরের ব্যাবসার প্রানকেন্দ্র মাছবাজার, মধ্যবাজার, মোক্তারপাড়া, দক্ষিনপাড়া, উকিলপাড়া, বাগিচাপাড়া, দেশওয়ালীপাড়া এলাকায় সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তাঁর সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হারিজ বেগ, আওয়ামী নেতা মোঃ চাঁন মিয়া মেম্বার, অধ্যাপক লিয়াকত আলী, ডাঃ আঃ হান্নান, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন বুলবুল, হাবিব মেম্বার, জালাল সেনা পরিষধের আতিফ খান অজয়, আঃ ছাত্তার ঢালী প্রমুখ। গত শুক্রবার রাত ৮ টায় তাঁর বাসভবনে দুর্গাপুর বাজার ব্যবসায়ীদের আমন্ত্রন জানান সেখানে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ব্যক্তিদের মতামতের প্রেক্ষিতে তিনি তাঁর প্রার্থীতা এবং স্বতন্ত্র নির্বাচন করার বিয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন স্বামী স্ত্রী উভয়ের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে আগামী ১৩ ডিসেম্বর আমার স্ত্রী ডাঃ দীপু‘র মনোনয়ন প্রত্যাহার করা হবে। তিনি তাঁর বক্তব্যে বলেন আমার বাবা নেই মা নেই আপনারাই আমার বাবা মা আপনারা যে পরামর্শ দিবেন সেভাবেই আমি কাজ করবো। আমি জানি আমার বাবার প্রতি আপনাদের অনেক ভালবাসা ছিল সেই ভালবাসার প্রতিফলন ঘটানোর জন্য আমি প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা পেলে আল্লাহর রহমতে তা সম্ভব হবে বলে আমি মনেকরি। দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে আমার বাবার জায়গায় বসাতে পারলে আমি মনে করবো আপনারাই সেই আসনে বসেছেন। তিনি আরো বলেন আমার নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন এ জন্য তাঁকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এ সময় একেএম ইয়াহিয়া, অধ্যাপক লিয়াকত আলী, আব্দুস সাত্তার, ছামছুদ্দিন তালুকদারসহ অনেকেই বক্তব্য দেন।




