কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বড়নগর সড়কে অবস্থিত কালীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের বিপরীতে দু’টি ঔষধের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আলিফ ড্রাগ হাউজ ও রিয়া ড্রাগ হাউজ নামের দু’টি দোকান বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আলিফ ড্রাগ হাউজের মালিক শাহিদুর রহমান ফোরকান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার পর রাত ৮টার দিকে শুনতে পায় তার দোকানে আগুন লেগেছে। তখন তিনি দ্রুত এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে দোকানের ঔষধসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই। তিনি আরো জানান, পাশের রিয়া ড্রাগ হাউজ থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট অথবা সিগারেট আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। অন্যদিকে রিয়া ড্রাগ হাউজ মালিক তৌহিদউজ্জামান চৌধূরী শশী করে বলেন, আমার দোকানেও আগুনে ঔষধসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে ফোরকান শনিবার রাতে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন। ডাইরি নং ২২৪।




