মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের গৌরবিলে রোববার বিষ দিয়ে পাখি হত্যা ঘটনায় তায়েফ আহমদ (২৬) ও কামাল আহমদ (২৫) নামে দুই পাখি শিকারীকে আটক করে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা ও ৭ দিনে কারাদন্ড প্রদান করেন ।
আটক দুই শিকারী তায়েফ ও কামাল এর বাড়ী জুড়ী উপজেলায় ।
স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের গৌরবিলে গতকাল রোববার দুপুরে জুড়ী উপজেলার পাখি শিকারী তায়েফ ও কামাল বিভিন্ন জাতের ২০টি অতিথি পাখি বিষ টুপ দিয়ে মেরে নিয়ে আসার সময় গোপন সংবাদের খবর পেয়ে কুলাউড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একদল পুলিশ নিয়ে তাদেরকে আট করেন।
পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম এক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে বন্যপ্রাণী আইনে ৫ হাজার টাকা (অর্থদন্ড) জরিমানা ও ৭ দিনে কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




