ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালুবাহী ট্রাক চাপায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বালুবাহী বেপরোয়া গতির ট্রাকের চাপায় নুর হোসেন ওরফে নুইরা (৪০) নামে এক ইজিবাইকযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও ২ জন। ২৫ এপ্রিল সোমবার রাতে নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুইরা উপজেলার হাতিপাগার এলাকার মৃত আব্দুলের ছেলে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী শহর থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে নূর হোসেন নুইরা ও শামীম মিয়া বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বেপরোয়া গতির ট্রাক দেখে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক স্বপন মিয়াসহ দুই যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ময়মনসিংহ নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নুর হোসেন নুইরা মারা যান। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর নালিতাবাড়ী-নকলা সড়কের চেপাকুড়ি এলাকা থেকে ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!