ads

মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করেছে গ্রিস

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ

গ্রিস কর্তৃপক্ষ ইভিয়ার দক্ষিণ উপকূল থেকে একটি রুশ তেল ট্যাংকার জব্দ করেছে। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

গ্রিসের ওই কর্মকর্তা বলেন, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যসহ রুশ পতাকাবাহী তেল ট্যাংকার পেগাস জব্দ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জাহাজটি আটক করা হলেও তেলের কার্গো জব্দ করা হয়নি। কর্তৃপক্ষ এর বেশি তথ্য জানায়নি।

Shamol Bangla Ads

পটভূমি: চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত নিষেধাজ্ঞা প্যাকেজে ইইউ সদস্যভুক্ত ২৭ দেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলো নিষেধাজ্ঞা আওতার বাইরে রাখা হয়। সূত্র: সিএনএন, রয়টার্স

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!