ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কাতেই থাকছে এশিয়া কাপ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় দেশটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। রবিবার পাকিস্তানের মিডিয়ায় নিউজ হয়েছে কলম্বো থেকে এশিয়া কাপ স্থানান্তরিত হচ্ছে অন্য দেশে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা শেষে বিষয়টি নিয়ে দুবাইয়ে সাইড মিটিং হওয়ার কথাও লেখা হয়।

Shamol Bangla Ads

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো কিছু ঘটেনি। এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই রয়েছে। কোনো কারণে তারা টুর্নামেন্ট করতে না পারলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ফোরামে আলোচনা হবে। সিদ্ধান্ত হবে এসিসিতে। তবে আমার জানা মতে এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই আছে।’

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হওয়ার কথা ২০২২ সালের এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া কাপও হবে টি২০ সংস্করণে।

Need Ads
error: কপি হবে না!