ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজের ওয়েবসাইট উদ্বোধন করলেন নাসির

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৪:৪৪ অপরাহ্ণ

Nasir-Hossain-launching-his-websiteশ্যামলবাংলা স্পোর্টস : প্রকাশ হলো জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেনের ওয়েবসাইট। ১৮ ডিসেম্বর বুধবার নাসির নিজে তার ওয়েবসাইটটি উদ্বোধন করেন। জাতীয় দলের অন্যতম সেরা এই খেলোয়াড় ক্রিকেটের মতো প্রযুক্তিতেও যে এগিয়ে, তার প্রমাণ রাখলেন ওয়েব সাইটটি প্রকাশের মাধ্যমে।
নাসিরের ওয়েব সাইটটির ঠিকানা হচ্ছে : www.nasir-hossain.com ভিজিট করতে ক্লিক করুন।
সাইটটিতে ৫ টি মূল মেন্যু আইটেম রয়েছে। Biography মেন্যুতে রয়েছে উইকিপিডিয়া থেক সংগৃহিত নাসিরের সংক্ষিপ্ত জীবনী। যা নিয়মিত আপডেট করা হবে। Cricket মেন্যুতে রয়েছে নাসিরের আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান।  Photos  মেন্যুতে আছে নাসিরের খেলার মুহুর্তের ছবি। Videos মেন্যুতে আছে খেলার বিশেষ মহুর্তগুলোর ভিডিওচিত্র। সর্বশেষে রয়েছে Ask Me মেন্যু। এটি থেকে নাসিরকে সরাসরি মেসেজ  পাঠানো যাবে।
ওয়েব সাইটটির মূল পাতায় শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে নাসির বলেছেন, আমার ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, এটির মাধ্যমে আমরা পরস্পরের আরও কাছাকাছি আসতে পারব। আপনাদের সমর্থন পেয়ে আমি খুবই খুশি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!