গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গাড়ী ভাঙচুর করেছে হরতাল সর্মথকরা। রহনপুর-গোমস্তাপুর সড়কের খয়রাবাদ এলাকায় সকাল ১১ দিকে পিকেটিং করার সময় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর গাড়ী দেখতে পেয়ে হামলা চালায় পিকেটাররা। এ সময় গাড়ীর ড্রাইভার গোলাম মোস্তফা আহত হয়। ঘটনা স্থল থেকে জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাজ্জাদ(৩৩) কে আটক করা হয়েছে।




