ads

বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৫৯
দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে : মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বিএনপি ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন সময় এ দিবস আমাদের পালন করতে হচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সমস্ত রীতি-নীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।’
বিচার বিভাগ থেকে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এসবের বিরুদ্ধে আমাদের ‘দেশনেত্রী’ খালেদা জিয়া সংগ্রাম করছিলেন। অথচ আজ তাকে একটি ‘মিথ্যা’ মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে।’
ওই সময় ‘গণতন্ত্র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে’ দেশের জনগণকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই : সেতুমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads