ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার তামিল সিনেমায় সালমান খান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে এবার তামিল ছবিতে দেখা যাবে। ভারতের দক্ষিণী সিনেমার তারকা চিরঞ্জীবী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় বুধবার সালমান খান ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমে জানা যায়, ‘গডফাদার’ দিয়ে তামিল ছবির জগতে পা রাখছেন সালমান।

Shamol Bangla Ads

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী তারকা চিরঞ্জীবী সালমান খানকে স্বাগত জানিয়ে লিখেছেন— ‘গডফাদার’ ছবির টিমে তোমাকে স্বাগত সালমান খান। তোমার আগমন সবাইকে আরও উজ্জীবিত করে তুলেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করব— এটিই অসাধারণ আনন্দের। দর্শকদের কাছে তোমার উপস্থিতি নিঃসন্দেহে জাদু তৈরি করে।’

জানা গেছে, ‘গডফাদার’ ছবিতে সালমান খান, চিরঞ্জীবী ছাড়াও দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা রামচরণ ও অভিনেত্রী নয়নতারাকে। ‘গডফাদার’ ছবিটি আসলে তেলেগু ছবি ‘ লুসিফার ‘-এর রিমেক।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় ‘টাইগার থ্রি’ ছবির একটি বিশেষ ভিডিও পোস্ট করেন সালমান খান। সঙ্গে লেখেন— ‘আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ঈদে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!