ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ দিনের মধ্যে সমঝোতা না হলে নেতাদের বাসা-অফিস ঘেরাওয়ের হুমকি ব্যবসায়ীদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৩:০৯ অপরাহ্ণ

BGMEA-Humanশ্যামলবাংলা ডেস্ক : ৫ দিনের মধ্যে চলমান অস্থিতিশীল অচলাবস্থার নিরসনে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে রাজপথে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ‘আমরা বাঁচতে চাই’- শ্লোগানে ৭ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনে বিজিএমইএ, এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্সসহ ৫৫ টি ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, আগামী ৫ দিনের মধ্যে কোন সমঝোতায় না পৌঁছালে আমরা শ্রমিকদের নিয়ে আপনাদের নেতাদের বাসা ও অফিস ঘেরাও করব।
তিনি আরও বলেন, এ অবস্থা চলতে থাকলে তারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না, ওইসব দায়িত্ব ২ নেত্রীকেই নিতে হবে। বিজিএমই সভাপতি বলেন, এ জন্য আবারও ২ হাত জোর করে বলছি, আপনারা আলোচনায় বসুন, সমঝোতায় আসুন।
নির্বাচন নিয়ে প্রধান ২ দলের মতদ্বন্দ্বে হরতাল-অবরোধে নিজেদের ক্ষতির কথা বারবারই বলে আসছিলেন ব্যবসায়ীরা। সমঝোতার জন্য ২ নেত্রীর সঙ্গে ব্যবসায়ীরা আলোচনাও করেছিলেন, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রাজপথে কর্মসূচি নিয়ে নামলেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!