
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৮ দলের টানা ৮৪ ঘন্টা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। ১০ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপজেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম খন্দাকারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম ভূইয়া, গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমির হামজা, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সাহিকুল ইসলাম মাসুদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





