ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাওয়ায় লঞ্চ ও বাসে অগ্নিসংযোগ : দগ্ধ ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ২:৫২ অপরাহ্ণ

bus-fire-শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের তৃতীয় দফায় ডাকা ৭২ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে মুন্সীগঞ্জে মাওয়ায় ৩টি যাত্রিবাহী বাস ও ২ টি লঞ্চে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। ৬ ডিসেম্বর শনিবার রাতে ওই ঘটনা ঘটে। ওইসময় অবরোধ সমর্থকদের দেওয়া আগুনে একটি বাসের হেলপার  এবং অপর একটি বাসের নৈশ প্রহরী দগ্ধ হয়েছেন। তাদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লৌহজং উপজেলার মাওয়ায় ‘গ্রেট বিক্রমপুর’ পরিবহনের দুইটি বাসে অবরোধ সমর্থকরা আগুন দিলে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন একটি বাসের হেলপার আলমগীর (২৩) ও অপর বাসের নৈশ প্রহরী আব্দুল বারেক (৫৫)। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এছাড়া রাত সোয়া ৩টার দিকে মাওয়া পেট্রোল পাম্পে পার্ক করা গাংচিল পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে মাওয়া লঞ্চঘাটে নোঙ্গর করা এমভি রাজিব-২ ও এমভি মাসুম লঞ্চে আগুন দেয় অবরোধ সমর্থকরা। তবে স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলে। একই সময়ে সেখানে এমভি সজল-১ ও এমভি হালিম নামে ২টি লঞ্চ ভাংচুরও করে অবরোধ সমর্থকরা।
এ বিষয়ে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, লঞ্চে আগুন ও ভাংচুর করার খবর পেয়ে পুলিশ দ্রুত লঞ্চ টার্মিনালে যায়। তবে লঞ্চগুলো তার আগেই ঘাট ছেড়ে চলে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Need Ads
error: কপি হবে না!