ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমার-এমবাপ্পের গোলে সহজ জয় পিএসজির

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেল পিএসজি। ১৩ মার্চ রবিবার ঘরের মাঠে বোর্ডেক্সের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় পচেত্তিনোর দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার পরের ম্যাচেই গোলের দেখা পেয়েছেন নেইমার, পারদেস। এছাড়া এই ম্যাচে গোল পেয়েছেন এমবাপ্পেও।

Shamol Bangla Ads

৪-৩-৩ ফর্মেশনে প্রথমার্ধে বল দখল নিয়ে এগিয়ে থাকে পিএসজি। ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। উইনাল্ডমের পাসে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৫২ মিনিটে নেইমার এবং ৬১ মিনিটে গোল করেন পারেদেস। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বোর্ডেক্স। ৫৮ ভাগ বলের দখল নিয়ে ১২ শটের পাঁচটি লক্ষ্যে রাখে পিএসজি। এদিকে বোর্ডেক্স ১৫ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নিস। ২২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে বোর্ডেক্স।

Need Ads
error: কপি হবে না!