ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জেলেদের সচেতনতামূলক সভা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৮:৪৩ অপরাহ্ণ
নকলায় জেলেদের সচেতনতামূলক সভা

নকলা (শেরপুর) সংবাদদাতা :  নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে মৎস্য অধিদপ্তর কর্তৃক জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র  প্রদান প্রকল্প এর আওতায় স্থানীয় জেলেদের এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম। সভাপতিত্ব করেন ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের  ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের সভাপতি ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের নেতা মোঃ আনোয়ার হোসেন, বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বানেশ্বর্দী উঃসঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ মিয়া প্রমূখ। সভাপতি আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ঘোষণা করেছিলেন ‘জাল যার জলা তার’ এ’স্লোগাণকে বাস্তবে রূপ দিতে জননেত্রী শেখ হাসিনা এ প্রকল্প হাতে নেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, আমাদের সার্বিক সহযোগিতা ও সরকারের প্রচেষ্টায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের মত একটি মহৎ উদ্দেশ্য বাস্তবে রূপ নিতে পারে বলে আমি বিশ্বাস করি। এ ছাড়াও সভায় দৈনিক অর্থনীতি প্রতিদিন ও সাপ্তাহিক নতুন যুগের উপজেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, দৈনিক সচেতনকন্ঠের মমিনুল ইসলাম সুমন, সাপ্তাহিক কালাকালের তৌফিকুর রহমান জুয়েল এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জেলে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!