ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামবে সরকারের ১৪ সংস্থা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

দেশের বাজারে তেলের দাম বেড়েই চলেছে। এই সুযোগে রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎ করেই সয়াবিন তেল উধাও হয়ে গেছে। বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও তা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশিতে বিক্রি হচ্ছে। সামনে আসছে রমজান মাস আর এই সব কিছু মাথায় রেখেই নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের নির্ধারিত দামের চেয়ে বাড়তি দাম রাখলে ব্যবসয়ীদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত ২ মার্চ (বুধবার) তিনি ব্যবসায়ীদের ওই হুঁশিয়ারি দেন। তবে গত বুধবার বাণিজ্যমন্ত্রী নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তাব নাকচ করার পরই একশ্রেণির ব্যবসায়ী ভোজ্যতেলের বাজারে এ অস্থিরতা সৃষ্টি করেছে বলে ধারণা করে হচ্ছে।

Shamol Bangla Ads

এর আগে ভোজ্যতেল বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন গত ২৭ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে সয়াবিন তেলের দাম লিটারে আরও ১২ টাকা বাড়ানোর প্রস্তাব করে।

ওই প্রস্তাবে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। আর ৫ লিটার সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা করার কথা বলা হয়েছে। নতুন প্রস্তাবে খোলা সয়াবিন ও পামঅয়েলের দামও বাড়ানোর কথা বলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!