ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ ডিসেম্বর সুনামগঞ্জ ও ছাতক মুক্ত দিবস

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৩ ৫:৩৩ অপরাহ্ণ

PIc-321123-300x180সুনামগঞ্জ প্রতিনিধি :   ৬ ডিসেম্বর শুক্রবার সুনামগঞ্জ ও ছাতক শত্রুমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জ ও ছাতক শহর শত্র“মুক্ত হয়। ৬ ডিসেম্বর ভোরে মেজর এম.এ মোত্তালেব এর নেতৃত্বে স্থানীয় ইব্রাহিমপুুর গ্রামে সমবেত হয়ে মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জের পিটিআই স্কুল ক্যাম্পে হানাদার বাহিনীর অবস্থান লক্ষ্য করে চারিদিক ঘেরাও করে আক্রমণ চালায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে পাকবাহিনী সুনামগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা এদিন ছাতক সিমেন্ট কারখানা এলাকায় অবস্থান নিলে পাক সেনারা পিছু হঠতে থাকে। ৫ ডিসেম্বর রাতে ছাতক সিমেন্ট কারখানা এলাকায় মুক্তিযোদ্ধাদের তুমুল সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়। ইদ্রিস আলী বীর প্রতিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, স্বরাজ কুমার দাস, আলহাজ্ব আলকাছ আলী, ইউসুফ আলী, শাহাব উদ্দিন, আফতাব উদ্দিন সহ মুক্তিযোদ্ধাদের আক্রমের কাছে এক পর্যায়ে পাক হানাদার বাহিনীরা পিছু হঠে সুরমা নদী পাড়ি দিয়ে ছাতক শহরে অবস্থান নেয়। অবশেষে ৬ ডিসেম্বর ভোরে অবস্থার বেগতিক দেখে পাক হানাদার বাহিনীর সৈন্যরা গোবিন্দগঞ্জ হয়ে লামাকাজি এলাকায় অবস্থান নেয়। ওই দিন ছাতক শত্র“ মুক্ত হয়। এদেশের সূর্য্য সন্তান মুক্তিযোদ্ধারা লামাকাজি এলাকায়ও পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেয়। সেখানে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়াও মুক্তিযোদ্ধা দলটির সাথে সংযুক্ত হয়ে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও ছাতক উপজেলা কমান্ড এবং জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!