ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের ৭২ ঘণ্টার অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৭:১৫ অপরাহ্ণ

OBORODশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ফের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। একই দাবিতে টানা ১৩১ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় ওইই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ। ওইসময় অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে। তবে তফসিল প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিলে ওই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে।
এর আগে অবরোধের পঞ্চম দিন বুধবার এক বিবৃতিতে সরকারকে নির্দলীয় সরকারের দাবি আদায়ে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দেন বিএনপির ওই মুখপাত্র। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানার ঘোষণা না দিলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
উল্লেখ্য, ১৮ দলীয় জোট দাবি আদায়ে এর আগে গত সপ্তাহে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে। দ্বিতীয় দফায় শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন শুরু করে তারা; যা পরবর্তীতে ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!