ads

মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

দক্ষিণ চীন সাগরে টানটান উত্তেজনার মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ যুদ্ধবিমানে বিধ্বস্ত হয়ে ৭ মার্কিন সেনা আহত হয়েছেন। ২৪ জানুয়ারি সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওইসময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাপিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। যুদ্ধবিমানটি দক্ষিণ চীনে অবস্থাররত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনের ওপর বিধ্বস্ত হয়। এতে আরও ৬ মার্কিন নৌসেনা আহত হন। সঙ্কটাপন্ন অবস্থায় ৩ সেনাকে ম্যানিলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে- তা নিয়ে তদন্ত শুরু করেছে আমারিকার নৌবাহিনী। খবর সিএনএনের।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়ায় গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়। বিমানের পাইলটকে আমেরিকান সেনা হেলিকপ্টার উদ্ধার করেছে। দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে বেইজিং।

Shamol Bangla Ads

অন্যদিকে আমেরিকা কোনও মতেই তা হতে দিতে রাজি নয়। বারবার সামরিক মহড়া চালিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে মরিয়া আমেরিকা। এই অবস্থায় দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!