ads

বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউইয়র্কে ফেডারেল কোর্টের বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত জাহান চৌধুরী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ বছর বয়সী এ আইনজীবীকে মনোনয়ন দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী আছেন।

Shamol Bangla Ads

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে- বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে একজন নুসরাত জাহান চৌধুরী যিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন বর্তমানে। ২০০৮ থেকে তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের (জাতিগত বিচার কর্মসূচি) উপপরিচালক পদে ছিলেন।

ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন নুসরাত জাহান।

Shamol Bangla Ads

এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!