ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নিহত : স্বামী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০১৩ ৭:৩৩ অপরাহ্ণ
স্বামীর কোদালের আঘাতে  স্ত্রী নিহত : স্বামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি :  মনোহরদীর বারদিয়া গ্রামের সবুজের ইটভাটায় স্বামীর কোদালের আঘাতে স্ত্রী শাহিনা বেগম (৩০) খুন হয়েছে। পুলিশ ঘাতক স্বামী আবুল কালামকে গ্রেফতার করেছে। জানা গেছে, লালমনির হাট জেলার হাতিবান্দা উপজেলার নিহত শাহিনা এবং তার স্বামী আবুল কালাম নরসিংদীর মনোহরদী উপজেলার বারদিয়া গ্রামে জনৈক সবুজের ইটভাটায় শ্রমিকের কাজ করতো। গতকাল সোমবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত স্বামী স্ত্রীকে কোদাল দিয়ে সজোরে আঘাত করলে স্ত্রী মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে স্ত্রী শহিনা বেগম মারা যায়। এ ব্যাপারে শাহিনা বেগমের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!