ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু হবে : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গতবছর করোনার মধ্যে বই উৎসব হয়নি। এবছরও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই আমরা বই উৎসব করছি না। কিন্তু এবার একেবারে বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয় তাদের সিডিউল অনুযায়ী বই বিতরণ শুরু করবে। বিদ্যালয়গুলো নির্ধারণ করবে, কবে কোনদিন কোন ক্লাসের বই দেওয়া হবে।বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শনিবার চাঁদপুর শহরের নিজ বাসায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

Shamol Bangla Ads

বইয়ে ভুল-ভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, আশা করি এবার ভুল কম থাকবে বা থাকবেই না। এরপরও হয়ত থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনো ভুল-ভ্রান্তি থাকে, আমরা সেগুলো শুধরে নেব।

মন্ত্রী বলেন, এখনও করোনার যে অবস্থা বা ওমিক্রনের আশঙ্কা আছে। এছাড়া শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আমাদের দেশে কিন্তু দেখছি, প্রতি বছর মার্চে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ আসার আগে কিছু বলতে পারছি না। মার্চ এলে সংক্রমণের অবস্থা দেখে আমরা ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে রেমিডিয়াল ক্লাসেস করানো- এ ধরনের নানা পরিকল্পনা আমাদের আছে। আমরা সব তথ্য নিয়েছি, সেগুলো বিশ্লেষণ হচ্ছে। কোথায় কতটুকু আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে, সেগুলো দেখছি এবং এরপরই সে অনুযায়ী আমরা নতুন বছরে পদক্ষেপ নেব। তবে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।

Shamol Bangla Ads

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!