চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় পুলিশ সোমবার রাতে জামায়াতের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর উপজেলার মির্জাপরি ডিগ্রী কলেজের অধ্যাপক ঝবঝবিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৪০) ও জামায়াত কর্মী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৩৫)। পুলিশ জানিয়েছে, নাশকতার আশংকায় এদের গ্রেফতার করা হয়েছে।




