শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে নির্মিত ওই নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহাবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ঝিনাইগাতীতে ৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রারিত নতুন ভবনের কাজ সম্পন্ন করা হয়েছে।




