ads

সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়লো ভোজ্যতেলের দাম

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় টাকা এবং খোলা সয়াবিনের দাম সাত টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পামঅয়েলের দাম। এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা।

Shamol Bangla Ads

৭ ডিসেম্বর রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠক হয়। ওই বৈঠকেও তেলের নতুন দাম নির্ধারণ হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানো ভোক্তার ওপর বাড়তি চাপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তেলের নতুন দরের তথ্য জানিয়েছে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫, আর খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই দুই ধরনের তেলের সরকার অনুমোদিত দর ছিল যথাক্রমে ১৮৯ ও ১৬৯ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম ধরা হয়েছে ৯৫৫ টাকা, এতদিন সরকার নির্ধারিত দাম ছিল ৯২২ টাকা। এবার সবচেয়ে বেশি দর বেড়েছে পামঅয়েলের। এ ধরনের তেলের লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, এতদিন সরকারি দর ছিল ১৫০ টাকা। যদিও এক সপ্তাহ ধরে বেশি দরেই বিক্রি হয়ে আসছে ভোজ্যতেল। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

Shamol Bangla Ads

গত সপ্তাহে কোনো ঘোষণা ছাড়াই একপ্রকার নীরবে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন। তখন তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা নির্ধারণ করে বাজারে ছেড়েছিল। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ ও পামঅয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজারে নতুন এ দরে তেল সরবরাহ শুরু করা হয়।

প্রতিবছর রমজান মাসের আগে কৌশলে ব্যবসায়ীরা দাম বাড়ান বলে অভিযোগ কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতির জাঁতাকলে। নতুন করে দর বৃদ্ধিতে কম আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!