ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ রেহানার ত্যাগ-প্রেরণাতেই শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ত্যাগ, প্রেরণা ও অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ সেপ্টেম্বর সোমবার নিজের সরকারি বাস ভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সংকটে-সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস ছিলেন, ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে। বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহানাও শেখ হাসিনার জীবনে সে ভূমিকা পালন করে যাচ্ছেন।

Shamol Bangla Ads

 

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী এ ব্যক্তিত্ব।

 

তিনি বলেন, সাদমাটা জীবনযাপনে অভ্যস্থ শেখ রেহানা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন তিনি। তার সন্তানেরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।

 

শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় বহুবছরের পুরনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি তাদের শাসনামলে কোন সমস্যার সমাধানতো করতে পারেইনি বরং প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছে।

Need Ads
error: কপি হবে না!