শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা। ২ ডিসেম্বর সোমবার সকালে গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় দুর্বৃত্তরা তার গাড়ী লক্ষ্য করে পরপর ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, সোমবার সকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য সৈয়দ আশরাফ কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে পরপর ৩টি হাতবোমা ছুড়ে মারে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাতবোমা নিক্ষেপের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রী নিরাপদেই গাজীপুর অতিক্রম করেছেন।




