ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ধুমকেতু এক্সপ্রেস লাইনচ্যুত, ১২ ঘন্টা ধরে ট্রেনচলাচল বন্ধ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০১৩ ৬:৩১ অপরাহ্ণ

T-2চারঘাট, (রাজশাহী) প্রতিনিধি : একতরফা তফসিল ঘোষণা বিরোধী দলের উপর যুলুম নির্যাতন, নেতৃবৃন্দকে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ১৮ দলের ৭২ ঘন্টা ডাকা অবরোধের দ্বিতীয় দিনে অবরোধকারীরা রেললাইন উপড়ে ফেলায় রাজশাহীর চারঘাটে আন্তঃনগর ট্রেন ধুমকেতু এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত একটায় ধুমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু অবরোধকারীরা নাশকতার উদ্দেশ্যে সরদহ ও নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি বালুদিয়াড় নামক স্থানে রেললাইন উপড়ে ফেলায় রাত পৌনে দুইটায় ট্রেনটি দূর্ঘটনা কবলিত হয়। ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কমপক্ষে দশজন আহত হয়। ট্রেনের গতি কম থাকায় ক্ষয়-ক্ষতির পরিমান কম হয়েছে বলে জানা যায়। তবে গভীর রাতে নির্জন এলাকায় এই দূর্ঘটনা হওয়ায় যাত্রীরা চরম নিরাপত্তাহীনতা ও দূর্ভোগের শিকার হন। দূর্ঘটনার পর থেকে এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ধুমকেতু এক্সপ্রেসের চালক আব্দুর রউফ জানান, সন্ধ্যার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। ঘটনার খবর পেয়ে চারঘাট-বাঘার সাংসদ শাহরিয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেন।

Need Ads
error: কপি হবে না!